২০১৪ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র

গতকালের পর নৈর্ব্যক্তিক মডেল প্রশ্নোত্তর ৩৬। বৃক্ষ সূর্যালোক হতে আপন প্রাণে কী টেনে নেয়? ক) প্রাণশক্তি খ) অনন্ত যৌবন গ) অমৃত রস ঘ) রূপশক্তি ৩৭। আমাদের সাথে দক্ষিণ ইউরোপীয়দের যে দিক থেকে মিল রয়েছে তা হলো— i.বাচালতায় ii.কৃপণতায় iii.বিশ্রামপ্রিয়তায় কোনটি সঠিক ? (ক) iii (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ও iii ৩৮। ‘পত্রিকার শিরোনাম: ইভটিজিং এর অপরাধে স্কুল শিক্ষিকা মা নিজ সন্তানকে পুলিশের হাতে হাতে তুলে দিলেন।’— উদ্দীপকের মায়ের মাঝে হযরত উমর ফারুক (রাঃ) এর কোন আদর্শবোধের পরিচয় মেলে ? ক) সাহসিকতা খ) মানবিকতা গ) ন্যায়পরায়ণতা ঘ) সাম্যবাদিতা ৩৯। কোন বৈশিষ্ট্যের জন্য ঝর্ণাকে অপর্ণার সাথে তুলনা করা হয়েছে? ক) সংযম খ) সৌন্দর্য গ) গতিময় ঘ) চঞ্চল ৪০। ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে কোনগুলোকে সরস প্রাণের জীবন্ত উত্স বলা হয়েছে? ক) ডাক ও খনার বচন খ) প্রবাদবাক্য ও বাঁধাবুলি গ) ঘুমপাড়ানি গান ও ছড়া ঘ) পল্লীগান ও রূপকথা উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও: মহাদী খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ছোট বোন ফারিহা পড়ছে বাংলা মিডিয়ামে। নিজের মিডিয়ামের প্রতি গভীর ভালোবাসা থেকে মাঝে মধ্যেই ফারিহাকে পড়াশোনা নিয়ে নাক সিটকায় মাহাদী। ৪১। মাহাদী ‘বঙ্গবাণী’ কবিতায় কাদের প্রতীক? ক) মাতৃভাষা বিদ্বেষীদের খ) মারফত জ্ঞানহীনদের গ) শাস্ত্রজ্ঞানহীনদের ঘ) বোধশক্তিহীনদের ৪২। উক্ত ব্যক্তিদের বিষয়ে আবদুল হাকিমের অভিমত— তারা যেন দেশ ছেড়ে বিদেশে চলে যায় তাদের জন্ম পরিচয় নির্ণয় করা যায় না তাদের আদর্শ ত্যাগ করা উচিত কোনটি সঠিক ? (ক) iii (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ও iii ৪৩। মহাবীর খালিদকে পদচ্যুত করার মধ্য দিয়ে হযরত উমরের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে? ক) বিশ্বস্ততা খ) ন্যায়পরায়ণতা গ) বিচক্ষণতা ঘ) সাম্যবাদিতা ৪৪। গফুর মহেশকে কয় সন ধরে প্রতিপালন করছে— ক) ৮ সন খ) ৯ সন গ) ১০ সন ঘ) ১১ সন ৪৫। আমাদের বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য? ক) এক আনা খ) আট আনা গ) পনের আনা ঘ) ষোল আনা উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও: ‘ধূসরের ঊষরের কর তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত,’ ৪৬। উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার ভাবগত ঐক্য রয়েছে ? ক) বাংলা আমার খ) বৃক্ষ গ) সাত সাগরের মাঝি ঘ) জয়যাত্রা ৪৭। উক্ত ভাবটি প্রতিফলিত হয়েছে কোন চরণে? ক) দুধারে তাহার বিটপীর শ্রেণি হেরিলে জুড়ায় হিয়া খ) শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিত অদম্য নিষ্ঠায় গ) মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধা ঘ) অজস্র মৃত্যুরে লঙ্গি, হে নবীন, চলো অনায়াসে ৪৮। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? ক) চতর্দিশপদী কবিতা খ) অমিত্রাক্ষর ছন্দ গ) একই কি বলে সভ্যতা ঘ) মেঘনাদবধ কাব্য ৪৯। মুহম্মদ জাফর ইকবাল কত সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন? ক) ২০০৪ খ) ২০০৫ গ) ২০০৬ ঘ) ২০০৭ ৫০। কাননের পথে কে লহর খেলছে? ক) ফুলের পাপড়ি খ) শুকনো পাতা গ) হিজল ফুল ঘ) জলধারা