আবার দীপিকা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪২
এই বছরটা যেন দীপিকারই। এই বছরের ৮ মাসের মধ্যে ৩টি হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা। ছবিগুলো হলো ‘রেস টু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’। এর মধ্যে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি ব্লকবাস্টার। এখনও চেন্নাইয়ের রমরমা ব্যবসা চলছে বক্স অফিসে। এর রেশ শেষ হতে না হতেই আরও একটি বিগ বাজেটের ছবি নিয়ে হাজির হচ্ছেন দীপিকা। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে রজনীকান্তের সঙ্গে তার নতুন ছবি ‘কচাড়িয়ান’।