আজ থেকে সপ্তাহব্যাপী সমকালীন চলচ্চিত্র উত্সব

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় একাডেমীর জাতীয় নাট্যশালার ৬ষ্ঠ তলায় ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে ধারাবাহিক ও বিষয়ভিত্তিক চলচ্চিত্র নিয়ে আজ থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী ‘সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী ২০১৩’। প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে এবং প্রদর্শনীগুলো সকলের জন্য উন্মুুক্ত থাকবে। প্রতিদিনকার এই চলচ্চিত্র উত্সবে আজ থেকে ধারাবাহিকভাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শিত হবে রেদওয়ান রনির ‘চোরাবালি’, গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’, মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’, তারেক মাসুদের ‘রানওয়ে’, মোরশেদুল ইসলামের ‘চাকা’, হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ ও চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’।