স্ত্রী নির্যাতনের জন্য ওম পুরীর জেল

বলিউডের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতা ওম পুরী। অভিনয় গুণের জন্য প্রশংসিত এই ব্যক্তির অভিনয় থেকে যখন সমাজের মানুষ শিক্ষা গ্রহণ করেন, ঠিক তখনই ওম পুরী তার অভিনীত গল্পের একেবারে বাইরের চরিত্রটিই দেখালেন সম্প্রতি নিজের স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে। এক পর্যায়ে শ্বাসরুদ্ধ করারও চেষ্টা করেন তিনি। আর সেই দায়েই সম্প্রতি গ্রেফতার হন। যদিও খুব অল্প সময়েই জামিন পেয়ে যান তিনি।