বিরোধী দল তলে তলে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদল যতই আন্দোলনের কথা বলুক না, তলে তলে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নেতা-কর্মীদের চাঙ্গা করতেই তারা আন্দোলনের বক্তব্য দিচ্ছেন। নির্বাচনের সময় আসলে তারা অবশ্যই অংশগ্রহণ করবেন। কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার এলজিইডির অধীনে গ্রামীণ নারী কর্মসংস্থান ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির সঞ্চয় প্রকল্পের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন সময়ে সংকট এসেছে, দুর্যোগ এসেছে। আমরাই সেগুলো মোকাবেলা করেছি। নিজেদের রাজনৈতিক সংকট সমাধানে বিদেশিদের মধ্যস্থতা মর্যাদাহানিকর। আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারি।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।