চট্টগ্রামে ১২টি রকেট শুটার ও ৩ গ্রেনেডসহ শিবির কর্মী আটক

নগরীতে ১২টি রকেট শুটার ও তিনটি হ্যান্ড গ্রেনেডসহ এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটক শিবির কর্মী মো. ফরিদ নগরীর মহসিন কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। শনিবার সন্ধ্যায় পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সিএমপির সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ ইত্তেফাককে বলেন, গত ফেব্রুয়ারি মাসে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ের পর শিবির কর্মীরা নগরীতে ব্যাপক তাণ্ডব চালায়। সেসময় শিবির কর্মীরা রকেট শুটার ব্যবহার করে গাড়িতে অগ্নিসংযোগ করেছিল। শনিবার সন্ধ্যায় উদ্ধারকৃত রকেট শুটারগুলোও নাশকতার কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে জানান তিনি। এ ঘটনায় এস আই ভবেষ চন্দ্র দাস বাদী হয়ে শনিবার গভীর রাতে আটক শিবিরকর্মী মো. ফরিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি নিজেই।