বাংলাদেশ-নেপাল ম্যাচে ৫০ লাখ টাকার টিকিট বিক্রি
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
সাফ চ্যাম্পিয়নশিপের নেপাল-বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে ৫০ লাখ টাকার টিকিটি বিক্রি হয়েছে বলে জানা গেছে। দশরথ স্টেডিয়ামে সাধারণ গ্যালারির টিকিট মূল্য ছিল ৩শ টাকা। আর ভিআইপি গ্যালারির টিকিট ৭শ টাকা। এক ম্যাচে এতো টাকার টিকিট বিক্রি হওয়া এখন আর বাংলাদেশে সম্ভব না। এতো চড়া মূল্যে ঢাকার দর্শকরা টিকিট কিনে অভ্যস্ত না। নেপালে যে কোনো মানের ফুটবল খেলায় দর্শকদের আগ্রহ প্রচুর। টিকিট মূল্য নিয়ে তারা দুশ্চিন্তা করে না।