প্রধানমন্ত্রী আসছেন কাল: নবরূপে সেজেছে উখিয়া

রামু ও উখিয়ায় আন্তর্জাতিক মানের আধুনিক স্থাপত্য শৈলিতে নির্মিত বৌদ্ধ বিহারসহ ৩৭টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার উখিয়া আসছেন। প্রধানমন্ত্রীর জন্য নৌকার আদলে তৈরি জনসভা মঞ্চ থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। তোরণ, পোস্টার, ব্যানার ও প্লাকার্ডে ছেয়ে গেছে সর্বত্র। নবরূপে সেজেছে উখিয়ার জনপদ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উখিয়া-টেকনাফের মানুষ। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করছে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীকে ২ লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়ে জনসভা উপহার দেয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।