চট্টগ্রামে ভূমিদস্যুদের অত্যাচার

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে জমিজমাসংক্রান্ত বিরোধ-সংঘর্ষের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। পাল্ল¬¬া দিয়ে বেড়েছে জালিয়াতচক্র ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য। প্রতিদিন নগরী ও জেলার কোথাও না কোথাও জমি দখল নিয়ে সংঘর্ষ, মামলার ঘটনা ঘটছে। জমিজমাসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে থানাগুলোয় বেড়েছে ফৌজদারি মামলা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১২টি থানার মধ্যে বায়েজিদ, খুলশী ও বাকলিয়া এলাকায় জায়গা-জমি দখলকে কেন্দ্র করে ভাংচুর, হামলা-মামলার ঘটনা ঘটছে সবচাইতে বেশি। বিশেষ করে বায়েজিদ বোস্তামী থানার শহীদ নগর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নানাভাবে হয়রানি করার ঘটনা ঘটছে। আরো কিছু এলাকায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে একটি ভূমিদস্যুচক্র—প্রশ্ন হচ্ছে, তারা কি সবাই আইনের ঊর্ধ্বে? তাহলে তাদের প্রতিরোধে কর্তৃপক্ষীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মণি হক বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম ৪৪১১