সদরপুরে ফুটবল খেলায় বোয়ালমারী বিজয়ী
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
ফরিদপুরের সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টে গতকাল রবিবার সদরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বোয়ালমারী একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে টেকের হাট একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নির্ধারিত সময়ে খেলাটি ৩-৩ গোলে ড্র ছিল।
খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস ছত্তার ফকির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার মো. লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসেস রহিমা খাতুন ও মো. তারা মিয়া খান।