বিদেশে পাচারকালে মহেশখালীতে গ্রেফতার ১৫

কক্সবাজারের মহেশখালীতে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির একটি দল মাইক্রোবাসসহ তাদের আটক করে। এসময় ড্রাইভার আব্দুল মালেক ও দালাল পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা জানান, হামিদ নামের এক দালাল গতকাল রবিবার রাতে উপজেলার কুতোবজুম ইউনিয়নের তাজিয়াকাটা ঘাট দিয়ে ট্রলার যোগে সাগর পথে মালয়েশিয়া পৌঁছে দেয়ার কথা বলে। কক্সবাজার থেকে সড়ক পথে মহেশখালী যাওয়ার পথে কালারমারছড়া ইউনিয়নে তাদের পুলিশ আটক করে।