সাতক্ষীরায় শহীদ আজমল-টুটুল স্মরণে সভা

‘বিপ্লবীর মৃত্যু থাই পাহাড়ের চেয়ে ভারী’—এই শ্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধে শহীদ আজমল হক ও নজির হোসেন খান চৌধুরী টুটুল স্মরণ সভা ও আবৃত্তি অনুষ্ঠান। ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, সাতক্ষীরার ৩০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি পল্টুু বাসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আইয়ুব আলী, অধ্যাপক মো: আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা রফিক আহমদ প্রমুখ।