বাবার মৃত্যুতে সিংহ শাবকের কান্না

বিশ্বের সকল প্রাণীরই নিজস্ব আবেগ-অনুভূতি এবং সুখ-দু:খ রয়েছে। এসব ভাবের প্রকাশ যে কেবল স্বজাতিই বুঝতে পারে তা কিন্তু নয়, বিজ্ঞানের এই যুগে মানুষও সেগুলো বোঝার ক্ষমতা অর্জন করেছে। অন্যান্য প্রাণীর মতো সিংহেরও আবেগ রয়েছে। তাইতো বাবার মৃত্যুতে শাবকদের কান্নার দৃশ্য মানুষকেও কাঁদিয়ে দিতে পারে! যুক্তরাজ্যে একজন চিত্রগ্রাহক বাবার মৃত্যুতে তার দুই শাবকের আবেগতাড়িত কান্নার এক দুর্লভ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। আর প্রিয়জনের মৃত্যু যে কতোটা বেদনাদায়ক তা মানুষের মতো এই দুই শাবকের বেলায়ও ঘটেছে। এশিয়া মহাদেশীয় অঞ্চল থেকে নেওয়া যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ব্রিস্টলের চিড়িয়াখানায় বেড়ে ওঠা ১৮ বছর বয়সী বাবা কামালের মৃত্যুতে তার ৯ মাস বয়সী দুই শাবক সিংহ কামরান ও কেতান গর্জন দিয়ে কাঁদছিল। ওদের গর্জনটা এতোটাই তীব্র ছিল যে আশপাশের অনেকেই ভয় পেয়ে গিয়েছিল। আবার অনেককে কাঁদিয়েছিলও। মানুষের মধ্যে কেউ মারা যাওয়ার পর আত্মীয়-স্বজনকে কাছে পেলে কান্নার পরিমানটা আরো বেড়ে যায়। ঠিক তেমনি মা শিবাকে পেয়ে আরও বেশি জোরে কেঁদে ওঠে শাবক দুইটি। - দ্য টেলিগ্রাফ