শোক দিবস উপলক্ষে ভাণ্ডারিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩২
বঙ্গবন্ধুর ৩৮তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে গত শনিবারে সন্ধ্যায় নিজ ভাণ্ডারিয়া সরকারি মডেল স্কুল প্রাঙ্গণে আওয়ামী সমবায় লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আওয়ামী সমবায় লীগের ভাণ্ডারিয়া উপজেলা আহবায়ক সৈয়দ খলিলুর রহমান মীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমান ছগির জোমাদ্দার। এসময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।