আবদুস সালামের মতো সত্ ও সাহসী সাংবাদিকের বড় প্রয়োজন আজ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৩
বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক আবদুস সালামের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ-ঢাকা এ সভার আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউজ টু ডে’র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট আমানউল্লাহ কবির, কবি ও সাংবাদিক এরশাদ মজুমদার, সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, আ ক ম রুহুল আমিন, ফেনী সমিতি ঢাকা’র সভাপতি মোস্তাফিজুর রহমান দুলাল, মরহুমের ছোট মেয়ে রেহানা সালাম ও অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের চিফ রিপোর্টার লোটন একরাম।
সভায় বক্তারা বলেছেন, আজ দেশের সংকটকালে আবদুস সালামের মতো সত্, সাহসী ও নির্লোভ সাংবাদিকদের খুব প্রয়োজন। আজ তিনি থাকলে তার লেখার মাধ্যমে দেশকে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট থেকে উত্তরণ ঘটাতে পারতেন। বিচারপতি আবদুর রউফ বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের তার লেখা থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। সভায় আবদুস সালাম স্মারক গ্রন্থ ও তথ্য চিত্র প্রকাশের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে আবদুস সালাম স্মৃতি সংসদ।—প্রেস বিজ্ঞপ্তি