প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতির নমুনা প্রশ্ন প্রাথমিক বিজ্ঞান

সময় - ২ .৩০ঘণ্টা পূর্ণমান - ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১x৪০ = ৪০ ১) কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? (ক) তেল (খ) পানি (গ) গ্যাস (ঘ) জীবাশ্ম জ্বালানি ২) বিজ্ঞানীদের মতে আগামী ১০০ বছরে ফুরিয়ে যেতে পারে — (ক) প্রাকৃতিক সম্পদ (খ) প্রাণী সম্পদ (গ) জীবাশ্ম সম্পদ (ঘ) বায়ু সম্পদ ৩) কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? (ক) বায়ু (খ) কাঠ (গ) তেল (ঘ) পানি ৪) সবুজ শক্তি (গ্রিন এনার্জি) বলতে কোনিটকে বুঝায়? (ক) গ্যাস (খ) বায়ু প্রবাহ (গ) তেল (ঘ) কয়লা ৫) কী কারণে বাংলাদেশের ভূ-গর্ভে আরও প্রাকৃতিক সম্পদ থাকতে পারে? (ক) সমুদ্রের সীমানা বৃদ্ধি (খ) ভৌগোলিক অবস্থান (গ) বৈদেশিক সম্পর্ক (ঘ) অর্থনৈতিক অবস্থা ৬) তেল, গ্যাস, কয়লা কমে যাওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির উত্স কোনটি? (ক) সৌরশক্তি (খ) বিদ্যুত্ শক্তি (গ) শব্দ শক্তি (ঘ) বায়ো শক্তি ৭) নিচের কোনটি নির্মল জ্বালানির উত্স? (ক) তেল (খ) প্রাকৃতিক গ্যাস (গ) গাছপালা (ঘ) বায়ু ৮) নিচের কোনগুলো ভবিষ্যত্ জ্বালানির উত্স? (ক) সৌরশক্তি ও বায়ু (খ) তেল ও গ্যাস (গ) কয়লা ও তেল (ঘ) গাছপালা ও বায়োগ্যাস ৯) নিচের কোন্ শক্তি ব্যবহারে সবচেয়ে বেশি যত্নবান হতে হবে? (ক) সৌরশক্তি (খ) বায়ুশক্তি (গ) পানিশক্তি (ঘ) জীবাশ্ম জ্বালানি ১০) সৌর বিদ্যুতের ব্যবহার গুরুত্বপূর্ণ কেন? (ক) জ্বালানি কম লাগে (খ) খরচ কম হয় (গ) পরিবেশের ক্ষতি করে না (ঘ) সবস্থানে ব্যবহার করা যায় ১১) একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা হচ্ছে— (ক) মাতৃদুগ্ধ (খ) পোশাক (গ) চিকিত্সা (ঘ) বাসস্থান ১২) পানি দূষণরোধের মূল উপায় হচ্ছে— (ক) বর্জ্য শোধনের ব্যবস্থা করা (খ) পানিতে বর্জ্য না ফেলা (গ) বর্জ্য আইনের পুরোপুরি বাস্তবায়ন (ঘ) বর্জ্য সৃষ্টি না করা ১৩) জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে প্রয়োজন— (ক) মানসম্মত বিজ্ঞান শিক্ষক (খ) মানসম্মত পাঠ্যবই (গ) মৌলিক জ্ঞান ও কলাকৌশল (ঘ) বাস্তবভিত্তিক বিজ্ঞান শিক্ষা পরবর্তী অংশ আগামীকাল