জোকস

 ১ম বন্ধু :বউয়ের সাথে ঝগড়ার কি হলো? ২য় বন্ধু :ও আমার কাছে মাথা নিচু করে এলো। ১ম বন্ধু :মাথা নিচু করে?? তাই নাকি? দারুণ তো! ২য় বন্ধু :তা ছাড়া আর কি... ১ম বন্ধু :কী বলল এসে? ২য় বন্ধু :খাটের নিচ থেকে বের হও।  খুব ভোরে সাহেব চাকরকে ডেকে তুললেন। সাহেব :এই দেখ তো সূর্য উঠেছে কি না? চাকর (ঘুমের ঘোরে) :একটু সবুর করুন, স্যার। হারিকেনটা জ্বেলে নিয়ে আসি।  রোগী :ডাক্তার সাহেব, আমি আমার স্ত্রীকে খুশি করার জন্য অনেক কিছুই করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই তার মনমরা ভাব যায় না। সবসময়ই কেমন যেন গোমড়া হয়ে থাকে। এখন ও কে কী খাওয়াতে পারি বলুন তো! ডাক্তার :হুম! আমার স্ত্রী’রও একসময় এই রোগ হয়েছিল। তবে কিছু খাওয়াতে হয়নি; শুধু একদিন গহনার দোকানে নিয়ে যাওয়ার পরই অনেকটা ভালো বোধ করেছিল!  দারোগা :ব্যাটার সাহস কত? আমি রয়েছি এই থানায় আর তুই ফাজিল কিনা থানার সামনের বাড়িতেই সিঁধ কেটে চুরি করতে এসেছিস! তা এতো সাহস তোর হয় কোথা থেকে শুনি? চোর :হুজুর! আমি তো নতুন চোর। তাই ধরা পড়লে লোকে যে পিটুনি দেয় সেটা খাবার অভ্যাস এখনো তৈরি হয়নি। তাই ভাবলাম, থানার কাছেই চুরি করি। কোনো কারণে ধরা পড়ে গেলে পাবলিকের পিটুনির আগেই নিশ্চয়ই আপনারা এসে আমাকে আটক করবেন! আর এই ভরসাতেই...