সজল-মেহজাবিনের ‘তুমি আর’
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৭
ঈদ শেষ হতে না হতেই নাট্য নির্মাতারা আবারও ব্যস্ত হয়ে পড়েছেন কোরবানির ঈদের নাটক নির্মাণের জন্য। এ প্রজন্মের নির্মাতা ফাহাদুর রেজা রুকু নির্মাণ করছেন ভালোবাসার নাটক ‘তুমি আর’।
ভালোবাসা, কষ্ট, পাওয়া না-পাওয়ার বেদনা নিয়েই জীবন। আর জীবনের নানা রঙ তুলে ধরে নির্মিত হয়েছে এ নাটকটি। একান্ত কাছের মানুষ হারিয়ে গেলেও স্মৃতি বাঁচিয়ে রাখে জীবনের অসম্পূর্ণ ভালোবাসাকে। অন্তু আর সোনিয়ার রঙিন দিনগুলো হঠাত্ই সাদা-কালো হয়ে ধরা দেয় তাদের জীবনে মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয় সোনিয়া। তবুও এগিয়ে চলে ভালোবাসার গল্প। অন্তু চরিত্রে অভিনয় করেছেন সজল আর সোনিয়া চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। এ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, মতিন রহমান, মেঘলা ও সাব্বির। রোমান্টিক ধর্মী নাটকটি ঈদে দর্শকদের বিনোদনের পাশাপাশি জীবনে বেঁচে থাকার বার্তা দেবে এমনটিই আশা করছেন নির্মাতা ও কলাকুশলী।