সুপার মডেল হতে ৯ কেজি ওজন হ্রাস!
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৮
গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে পুরোপুরি মানানসই করে তুলতে অনেক কিছুই করতে হয় একজন তারকাকে। সেই ধারাবাহিকতায় ভিনা মালিক তার নতুন চলচ্চিত্র ‘সুপারমডেল’-এর সুপার মডেল হওয়ার জন্য পরিচালকের নির্দেশে ৯ কেজি ওজন কমিয়েছেন। ভিনা মালিক বলেন, ‘ছবিটির পরিচালক নবীন বাত্রা যখন এতে চুক্তির জন্য আমাকে প্রস্তাব দেন, তখনই তিনি বলেন ৯ কেজি ওজন কমাতে হবে। তখন আমার ওজন ছিল ৫৬ কেজি। আর এখন ৪৭ কেজি। আমার অনেক প্রিয় খাবারগুলো আমি খুব মিস করছি।’