‘বিগ বস :৭’-এর জন্য পুনমের ‘না’!
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৯
সালমানের উপস্থাপনায় ‘বিগ বস’-এর সিজন সেভেন শুরু হতে যাচ্ছে এই ১৫ সেপ্টেম্বর থেকেই। এবারের সিজনে গেম শো’র প্রতিযোগী হওয়ার জন্য ‘বিগ বস’ কর্তৃপক্ষ সম্প্রতি ২ কোটি রুপি সম্মানিতে পুনম পাণ্ডেকে প্রস্তাব করে। কিন্তু এই সম্মানিতে পুনম ‘বিগ বস’-এর সঙ্গে থাকতে চান না। পুনম ৩ কোটি রুপি হাঁকিয়েছেন। তবে ‘বিগ বস’ কর্তৃপক্ষ সোয়া ২ কোটি রুপি দেওয়ার জন্য প্রস্তুত আছে।