মামুনুল খেলতে পারেন আজ
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৯
বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম ইনজুরিতে থাকায় মাঝমাঠ নিয়ে সমস্যায় ভুগছেন কোচ লুডভিক ডি ক্রুইফ। নেপালের বিরুদ্ধে মামুনুল না থাকায় রীতিমতো বিপদেই পড়তে হয় বাংলাদেশকে। সেই মামুনুলকে মাঠে নামানোর শেষ চেষ্টা চলছে এখন। যে কোনো সময়ে মামুমুলের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে। মামুনুলও কাল জানিয়েছেন তিনি মাঠে নামতে পারেন।
ম্যাচ খেলা এখন নিশ্চিত না হলেও ভারতের সাথে ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে বলে জানালেন মামুনুল, ‘আমাদের পক্ষে জেতা সম্ভব। ভারতকে ভয় পাওয়ার কিছু নেই।’ খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগে নিজেকে বিশ্বাস করতে হবে, দলকে বিশ্বাস করতে হবে। তাহলেই তার ফুটবল খেলা উচিত। না হলে দলে থাকা ঠিক না।’