ফরিদপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
ফরিদপুরের সালথা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাওয়াল ও গট্টি ইউনিয়নের মধ্যে ব্যাপক সংঘর্ষে ওসি আফসার আলীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনার এসময় উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেনকে কাউলীকান্দা প্রাথমিক বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। পরে ফরিদপুর থেকে সদর সার্কেল এএসপি মো. কামরুজ্জমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওসি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে উদ্ধার করে।
এএসপি মো. কামরুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।