বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গত রবিবার বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, পুষ্পমাল্য অর্পন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ গতকাল রবিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংসদ সদস্য রুমানা মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন তাঁতী দলের কেন্দ্রীয় উপদেষ্টা গোলাম মওলা খান বাবলু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল খান ইসলাম আলীম। নাটোর বিএনপির কেন্দ্রীয স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম প্রমুখ। নারায়ণগঞ্জ প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালীতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান খান খসরু, আনোয়ার হোসেন খান, জান্নাতুল ফেরদৌস, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ। টাঙ্গাইল উত্তেজনার মধ্য দিয়ে ত্রিধারায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সখীপুর উপজেলা বিএনপি। এতে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি আরো স্পষ্ট হয়ে প্রকাশ্য রূপ নিল। চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আযম খান প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন উপজেলা ডাকবাংলো চত্বরে। অপর গ্রুপের শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলের অনুসারীরা বিশাল শোডাউন ও র্যালি করে উপজেলা মিলনায়তনে। তৃতীয় গ্রুপের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব। তিনি সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জনসভা করেন। এছাড়া গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও কেক কেটে দিবসের উদ্বোধন করা হয়। ধনবাড়ীতে ফকির মাহবুব আনাম স্বপন ও গোপালপুরে সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। নাগরপুরে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর নেতৃত্বে কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠন র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম, এ হান্নান প্রমুখ। বটিয়াঘাটা (খুলনা) উপজেলা বিনএনপির সভাপতি আমীর এজাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি কামরুল ইসলাম সিপার, মোফাজ্জেল হোসেন মফু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকু, সাবেক সভাপতি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। মনোহরগঞ্জ (কুমিল্লা) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সদস্য অহিদুর রহমান। প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবুল কালাম, মঞ্জুরুল আলম মজনু, মাসুদুল আলম বাচ্চু প্রমুখ। মিরসরাই (চট্টগ্রাম) গতকাল রবিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলা উদ্দিন প্রমুখ। নাগেশ্বরী (কুড়িগ্রাম) গতকাল রবিবার সকালে কলেজ মোড়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এন্তাজ আলী, বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ম্লল রেজা প্রমুখ। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা আনোয়ারা শপিং কমপ্লেক্সে সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সাবেক ভিপি একে এম মুসার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা সেলিম শুকড়ী, ছাত্রনেতা হারুনুর রশিদ প্রমুখ। চৌদ্দগ্রাম (কুমিল্লা) চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাজেদুর রহমান মোল্লা হিরণ, আবুল খায়ের, অধ্যাপক এয়াকুব আলী, ওহিদ উল্লাহ ভূঁইয়া প্রমুখ। দিরাই (সুনামগঞ্জ) গতকাল রবিবার উপজেলা যুব দলের আহবায়ক হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস শহীদ চৌধুরী প্রমুখ। বেলকুচি (সিরাজগঞ্জ) গতকাল রবিবার সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে র্যালী, সমাবেশ ও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মওলা খান বাবলু, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ম্লল, অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার প্রমুখ। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) গতকাল রবিবার সকালে স্থানীয় বিআরডিবি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও গোমস্তাপুর থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল্লাহ আহমদ। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সহসভাপতি আলহাজ আব্দুস সামাদ প্রমুখ। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) পৌর শহরের চৌরাস্তায় উপজেলা বিএনপি’র সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পৌর ছাত্রদল নেতা সমির হোসেন, পলাশ, রুবেল, স্বপন ও বাদশা, যুবদল নেতা- মুনতাসিন আল মামুন মিঠু, হজরত আলী প্রমুখ। সাঁথিয়া (পাবনা) গতকাল রবিবার সাঁথিয়ায় সভায় উপজেলা বিএনপির সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান সহ-সভাপতি কাজী রাফিকুল, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) কসবা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান কচি মোল্লা, গোলাম সারওয়ার সাওন, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসতমত আরা, কসবা উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মনবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরউদ্দিন আহমেদ খান প্রমুখ। গাংনী (মেহেরপুর) গতকাল রবিবার সকালে গাংনী উপজেলা ও পৌর বিএনপি,র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক। প্রধান অতিথি বিএনপি’র ত্রাণ বিষয়ক সহ-সম্পাদক সংসদ সদস্য আমজাদ হোসেন, বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ। পূর্বধলা (নেত্রকোনা) নেত্রকোনার পূর্বধলায় গতকাল রবিবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফকির প্রমুখ। মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপি সভাপতি মোহাম্মদ হোসেন বাবু, সম্পাদক জহিরুল ইসলাম জয়দার প্রমুখ। চাটমোহর (পাবনা) কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরজ খান, সহ-সভাপতি আব্দুর রহিম প্রমুখ। নাগরপুর (টাঙ্গাইল) নানা কর্মসূচির মধ্যদিয়ে নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ সালাম, আহম্মদ আলী রানা, সৌদি আরব বিএনপির সহসভাপতি আব্দুল মহিদ ইমাম প্রমুখ। গৌরনদী (বরিশাল) গৌরনদীতে রবিবার ইঞ্জিনিয়ার সোবাহান গ্রুপের উদ্যোগে কেক কাটা শেষে উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে আগৈলঝাড়ায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরে র্যালি বের করা হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে দিলওয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন দুলাল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কে,এম, হুমায়ুন কবির, যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক বাদল প্রমুখ। বামনা (বরগুনা) বামনা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. এনায়েত কবীর হাওলাদার, যুগ্ম-সম্পাদক আজাদুল ইসলাম হিমু, যুবদল সভাপতি চৌধুরী মোস্তফা তারেক প্রমুখ। কাঁঠালিয়া (ঝালকাঠি) উপজেলা যুবদল সভাপতি জাকির হোসেন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মিরন সিকদার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু, অধ্যাপক খায়রুল আলম খোকন, মাস্টার মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন নিজাম প্রমুখ। সভার পূর্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়। বেতাগী (বরগুনা) বেতাগীতে এ উপলক্ষে রবিবার শোভাযাত্রা ও সমাবেশ অনুিষ্ঠত হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপজেলা বিএনপি’র সভাপতি মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন বুলেট। পলাশ (নরসিংদী) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড: আব্দুল মঈন খানের নেতৃত্বে ব্যাপক শোডাউনের গাড়িবহর নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। দিনব্যাপী কর্মসূচির শুরুতে মোটর শোভাযাত্রাটি ঘোড়াশাল, চরসিন্দুর, গজারিয়া, জিনারদী ,পাঁচদোনা ও ডাঙ্গা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশালে এসে শেষ হয়। চরভদ্রাসন (ফরিদপুর) থানা বি.এন.পির সাধারণ সম্পাদক মোতাজ্জেল হোসেন মৃধার সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া। বেলা ১১টায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্টি অফিসে গিয়ে শেষ করে। কোটালীপাড়া (গোপালগঞ্জ) কোটালীপাড়ায় এ উপলক্ষে স্থানীয় ঘাঘর বাজার নিউমার্কেটে উপজেলা বিএনপির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান, যুবদল নেতা ইলিয়াস দাড়িয়া প্রমুখ বক্তব্য রাখেন। ভালুকা (ময়মনসিংহ) ভালুকায় আনন্দ র্যালি বের করে উপজেলা ও পৌর বিএনপি। পরে পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, আবুল হাশেম, হাদিসুর রহমান, আনোয়ার উদ্দিন আহম্মেদ প্রমুখ । মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি সভাপতি আ.খ.ম শফিকুল হকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কেন্দ্রীয় নেতা শামছুল হক মাহবুব, রোকসানা কানিজ চৌধুরী পলমল, নেত্রকোনা জেলা বিএনপি নেতা পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, ফজলুল হক মাসুম, সুলতান আহমেদ, হাবিবুর রহমান, নুরুল আমীন, কবির চৌধুরী প্রমুখ। শাহজাদপুর (সিরাজগঞ্জ) শাহজাদপুর পাইলট মডেল হাইস্কুল মাঠে সকালে সমাবেশ করে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি হুসাইন শহীদ মাহমুদ গ্যাদন, পৌর মেয়র ও বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। জীবননগর (চুয়াডাঙ্গা) জীবননগরে বিএনপির ৩টি গ্রুপ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। উপজেলা বিএনপি বাবু খান গ্রুপ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এবং দলীয় অফিসে এসে জন্মদিনের কেক কাটে। নোয়াব আলী গ্রুপ পতাকা উত্তোলন, মিলাদ-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। মোজাম্মেল গ্রুপ বর্ণাঢ্য শোভাযাত্রা, জন্মদিনের কেক কাটা, মিলাদ-মাহফিল ও আলোচনাসভার আয়োজন করেন। এদিকে সোমবার দামুড়হুদার দর্শনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু প্রধান অতিথি থেকে কেক কাটেন। পরে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি শেষে কেরু বাজার মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ (বাগেরহাট) জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বাধীন এক গ্রুপ অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করেন। এক উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি খম বদিউজ্জামান বদি, শরণখোলা উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল প্রমুখ। অপরদিকে সাধারণ সম্পাদক শহিদুল হক বাবুল ও পৌর বিএনপি সভাপতি আব্দুল মজিদ জব্বারের নেতৃত্বাধীন অপর গ্রুপটি কোন কর্মসূচি পালন করতে পারেনি বলে জানান। ভাঙ্গা (ফরিদপুর) বিকালে খন্দকার টাওয়ারে ও বিশ্বরোড মোড়ে দুই ভাগে বিভক্ত হয়ে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা পালন করে দিনটি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম তার সমমনা নেতা-কর্মীদের নিয়ে বিশাল র্যালি বের করে। অপরদিকে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমি মোল্লার নেতৃত্বে একাংশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে । নন্দীগ্রাম (বগুড়া) উপজেলা বিএনপির সভাপতি একে আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের এমপি মোস্তফা আলী মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাঃ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সভাপতি আঃ রহিম প্রমুখ। এর পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে শেরপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব দেন জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা। বেনাপোল (যশোর) সোমবার সকালে বেনাপোলে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে শার্শা থানার বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। র্যালীটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সেনবাগ (নোয়াখালী) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী।