নরসিংদীতে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৭
দেশের সর্ববৃহত্ বস্ত্র উত্পাদন ও বাজারজাতকরণ এলাকা হওয়া সত্ত্বেও নরসিংদীতে রয়েছে মাত্র দু’টি আন্তঃনগর ট্রেনের স্টপেজ। নোয়াখালীর অনেক লোক নরসিংদীতে বসবাস করলেও এখানে নেই নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের স্টপেজ। সিলেটের সাথে নরসিংদীর বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও নরসিংদীতে নেই সিলেট-ঢাকা রুটে চলাচলকারী কালনী, উপবন ও জয়ন্তিকা এক্সপ্রেসের স্টপেজ। নেই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও চট্টলাসহ অন্যান্য আন্তঃনগর ট্রেনের স্টপেজ। এমনকি সম্প্রতি চালু হওয়া ডেমু ট্রেনেরও স্টপেজ দেয়া হয়নি নরসিংদীতে। এসব দিক বিবেচনা করে আমরা নরসিংদীবাসীসহ ২২টি সংগঠন ও প্রতিষ্ঠান রবিবার মানববন্ধন কর্মসূচির মাধ্যমে নরসিংদী রেল স্টেশনে সকল প্রকার আন্তঃ নগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান।