ভেজাল বীজ বিক্রির দায়ে কারাদণ্ড
আশরাফুজ্জামান খোকন, বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৮
পঞ্চগড়ের বোদায় ভেজাল বীজ বিক্রি ও লাল তীর সিট কোম্পানির নকল প্যাকেট তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত বোদা বাজারের সাথী বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম নামের এক বীজ ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে, ৯৪ প্যাকেট মেয়াদ উত্তীর্ণ নকল লাল তীরের মূলা বীজ জব্দ করেছে এবং বীজ ভান্ডারে সিলগালা করা হয়েছে। এসময় বীজ ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত ছিল না। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে দোকান খোলা রেখে পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট বোদা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান রবিবার বোদা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন।