রামুতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সমাবেশ

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রামু আগমনকে স্বাগত ও তিন শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের দাবিতে রামুতে সমাবেশ ও র্যালি করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা। রবিবার সরকারিকরণের দাবিতে ১০০ বছরের ঐতিহ্যবাহী রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু ডিগ্রী কলেজ এবং শনিবার রামু উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে পৃথকভাবে এসব সমাবেশ করে।