শোক সংবাদ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
ফাতেমা বেগম
খুলনা শহরের দারোগা পাড়ায় ৪৩, ইস্ট লিংক রোডস্থ, ‘শেলীজ ড্রিম’ নিবাসী মরহুম ডা. এফ কে চৌধুরীর স্ত্রী ফাতেমা বেগম (৬৯) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে শিশু বিশেষজ্ঞ ডা. হাসান ওয়াদুদ ঢাকার ওয়ারীস্থ নিবেদিতা শিশু হাসপাতালের অন্যতম পরিচালক। মরহুমা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের ছোট বোন।
মো. আব্দুল মান্নান
ইংরেজি সাপ্তাহিক ঢাকা পোস্ট সম্পাদক অধ্যাপক ওমর ফারুকের শ্বশুর এবং পাইল্স চিকিত্সক ও পাক্ষিক তৃতীয় বাংলা’র সম্পাদক ডা. মর্জিনা আক্তারের বাবা মো. আব্দুল মান্নান গত ২৩ আগস্ট রোজ শুক্রবার তাঁর নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনী রেখে গেছেন।
শেখ আমানুল্লাহ
সাতক্ষীরার করারোয়ায় ৫২’র ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব শেখ আমানুল্লাহ গত শনিবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের রূপকার ছিলেন। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক প্রকাশ করেছেন।