জাবি ছাত্র জুবায়ের হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ৮ সেপ্টেম্বর
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজী বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার এক আসামির অনুপস্থিতির কারণে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ৮ সেপ্টেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। এ মামলার আসামি একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র মো. রাশেদুল ইসলাম রাজু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঝিনাইদাহ সদর হাসপাতালে চিকিত্সাধীন থাকায় চিকিত্সা সনদ দাখিল করে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে গত রবিবার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে বিচারক এবিএম নিজামুল হক আসামিদের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।