জাবি সঙ্কট উত্তরণে তদন্ত কমিশন গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট উত্তরণের জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদের নির্দেশে তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনকে ১৫ কর্ম দিবসের মধ্যে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিশনের আহ্বায়ক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. এম মহিবুর রহমান ও সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কলেজ) মোহাম্মদ আহসানুল জব্বার।