বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ সভা
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৬
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় পরিষদের আলোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন উপাচার্যরা। দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সভায় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো: মাহ্বুবর রহমান জানিয়েছেন, প্রয়োজনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করতে পারবেন। তিনি আরো জানান, রাজধানীর আগারগাঁওয়ে চলতি মাসের ১৮ তারিখ বিশ্ববিদ্যালয় পরিষদের নিজস্ব ভবন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিষদীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভর্তি পরীক্ষার তারিখ:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক-ইউনিট ২২ নভেম্বর, খ-ইউনিট ৮ নভেম্বর, গ-ইউনিট ১৫ নভেম্বর, ঘ-ইউনিট ১ নভেম্বর, চ-ইউনিট ২৩ নভেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০ থেকে ১৪ নভেম্বর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৯ নভেম্বর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২ নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৬ থেকে ২৪ নভেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২ থেকে ৯ নভেম্বর। ইসলামী বিশ্ববিদ্যালয় ১৬ থেকে ২১ নভেম্বর। শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩০ নভেম্বর। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০ ডিসেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৮ নভেম্বর। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ২৯ নভেম্বর। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৫ থেকে ২৭ অক্টোবর। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩ ও ৪ ডিসেম্বর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ নভেম্বর। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৬ নভেম্বর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩ নভেম্বর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক-ইউনিট ২২ নভেম্বর, খ-ইউনিট ৮ নভেম্বর, গ-ইউনিট ১৫ নভেম্বর, ঘ-ইউনিট ১ নভেম্বর (বিকাল)। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ৭ ডিসেম্বর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২৪ থেকে ২৭ নভেম্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১ থেকে ৪ নভেম্বর। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৮ ও ২৯ নভেম্বর। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩০ নভেম্বর। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ১ ডিসেম্বর। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪ ও ১৫ নভেম্বর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১১ থেকে ১৩ ডিসেম্বর। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ১১ অক্টোবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৯ ও ৩০ নভেম্বর। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ৮ নভেম্বর। বরিশাল বিশ্ববিদ্যালয় ২৭ ও ২৮ নভেম্বর।