গান নিয়ে ব্যস্ততায় রাফাত রাজীব

তরুণ কণ্ঠশিল্পী রাফাত রাজীব নিজের গানের চর্চার পাশাপাশি নিয়মিত মিউজিক নিয়েও কাজ করে চলেছেন টুকটাক। গানের নেশায় একটি-দুটি করে অ্যালবাম প্রকাশ করছেন নিজ উদ্যোগে। সর্বশেষ রাফাত রাজীবের সুর ও সংগীতে রিলিজ হয় মিশ্র অ্যালবাম ‘অপ্সরী’। যে অ্যালবামে শশী, অরিনসহ নতুন আরও কিছু গায়ক-গায়িকারা অংশ নেন। রাজীবরে কথায়, একটু একটু করেই নিজের মেধার পরিচয়টুকু স্মারক হিসেবে সংরক্ষণ করে রাখছি। সর্বশেষ ‘অপ্সরী’ অ্যালবামের রেসপন্সও খুবই ভালো পেয়েছি। সে কারণে এ অ্যালবামের দুটি গানের ভিডিও তৈরি করেছি। নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি তাই গানটা নিয়ে নিজের মতো করে পথে হাঁটতে চাই আজীবন। সেই হিসেবেই নতুন কিছু আইডিয়া করে তা সুরে বেঁধে নিই। খুব শিগগিরই নতুন অ্যালবামের কাজে হাত দেব।’