ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাদের দাবিতে মানববন্ধন

উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। জানা গেছে, সমপ্রতি প্রকাশিত মুক্তিযোদ্ধা গেজেটে ভুয়া মুক্তিযোদ্ধার নাম প্রকাশ পাওয়ায় সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই প্রতিবাদ সভার আয়োজন করে। মুক্তিযোদ্ধা কমান্ডার নায়েক আলী খান মিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আমিনুর রহমান বাবলু, সাংগঠনিক কমান্ডার খোরশেদ আলম নীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, এমদাদুল হক বাবলু ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ। এর আগে তারা উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন।