নেত্রকোনায় হত্যার দায়ে চার জনের যাবজ্জীবন

নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর হামিদ কেন্দুয়া উপজেলার হাসুয়ারী গ্রামের রোকনউদ্দিনকে হত্যার অভিযোগে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। দীর্ঘ ১৩ বছর মামলা চলার পর গতকাল মঙ্গলবার এই রায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন:মোঃ হাইয়ূম, মোঃ লতিফ, আব্দুর রাজ্জাক এবং মোঃ লতু মিয়া। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি হীরামনকে বেকসুর খালাস প্রদান করা হয়।