মায়ের কোলে জন্মে আমি বলতে শিখি মা মা
মা আমাকে নিজের মনে দেখাত চাঁদ মামা!
মায়ের কাছে স্লেট নিয়ে যে হাতেখড়ি হয়
মা আমাকে দেন শিখিয়ে বর্ণপরিচয়!
মায়ের সঙ্গে প্রতিদিনই যেতাম আমি স্কুলে
আন্টিদেরই পড়ার চাপে যেতাম সবই ভুলে!
মা আমাকে করলে আদর আহ্লাদে আটখানা
তাই তো মায়ের সঙ্গে আমার দুষ্টুমিতে মানা!
মা আমাকে মানুষ করে বলল, খোকা এবার
দেশ ও দশের প্রতি যে তোর সময় হলো দেবার!
মাকে প্রণাম করে আমি উচ্চ করে শির
দেশের কাজে হই আগুয়ান মনটা রেখে স্থির!