বেগমগঞ্জে সন্ত্রাসীর গুলিতে সন্ত্রাসী খুন

সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার সন্ত্রাস কবলিত পশ্চিমাঞ্চলের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এক সন্ত্রাসীর ওপর কতিপয় সন্ত্রাসী গুলি করলে মুমূর্ষু অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয়। বেগমগঞ্জ উপজেলার সন্ত্রাস কবলিত পশ্চিমাঞ্চলের সন্ত্রাসী হারুন, সোহাগ, বাহার-এর সাথে অপর সন্ত্রাসী কবীরের সাথে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার সন্ত্রাসী হারুন, সোহাগ, বাহার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে কবীরকে মারার জন্য ওত পেতে থাকে। তাঁরা কবীরকে না পেয়ে তার অপর সন্ত্রাসী ভাই (সিএনজি চালক) কামালকে কয়েকটি গুলি করে। স্থানীয় জনগণ কামালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয়। উভয় গ্রুপ বিএনপি রাজনীতির সাথে জড়িত। বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়েছে।