চাটমোহর যুবদল কমিটির উপর নিষেধাজ্ঞা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
চাটমোহর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির কার্যক্রমের উপর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৭ আগষ্ট চাটমোহর উপজেলা সহকারী জজ আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
যুবদল নেতা মিলন মলি¬ক গং আদালতে দায়ের করা মামলায় বলেছেন, চাটমোহর উপজেলা আহবায়ক ও যুগ্ম আহবায়করা মনোনীত হয়ে কমিটির অন্যা সদস্যদের তোয়াক্কা না করে এবং কমিটির কোন মিটিং না করে, কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণ না করে, উপজেলা কমিটি নির্বাচনের জন্য সম্মেলন না করে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার মাধ্যমে গঠনতন্ত্র পরিপন্থিভাবে উপজেলা যুবদলকে অথর্ব করে রেখেছেন।
এক্ষেত্রে উপজেলা যুবদলের আহবায়ক ও যুগ্ম আহবায়ক নিজেদের যাতে পরিচয় দিতে না পারে, কমিটি কুক্ষিগত করে যাতে কোন কার্যক্রম চালাতে না পারে এজন্য নিষেধাজ্ঞার আদেশ হওয়া দরকার।
আদালত বিবাদী সেলিম রেজা দিং কে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিস প্রদান ও অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছেন।