রাজশাহীতে আবার বেড়েছে এলপি গ্যাসের দাম
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
রাজশাহীতে আবারো লিকুইড পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম বাড়ানো হয়েছে। দুই মাসের ব্যবধানে দুই দফা সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে মোট একশ’ টাকা বাড়ানো হয়েছে। কোন কারণ ছাড়া পূর্ব ঘোষণা না দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দাম বাড়ানোতে ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, ভোক্তার প্রয়োজনকে পুঁজি করে দাম বাড়িয়ে চলেছে পরিবেশক ও ব্যবসায়ী সিন্ডিকেট। তাই বাড়তি দামেই গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ক্রেতাদের। নিয়মিত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা না থাকায় এভাবে দাম বাড়ানোর বিষয়টি অলিখিত নিয়মে পরিণত হয়েছে।
তবে সরকারি ডিলারের মাধ্যমে যে সিলিন্ডার বিক্রি হয় তার দাম বাড়েনি। অর্থাত্ বিপিসি সরকারি সিলিন্ডারের দাম রয়েছে পূর্বের মতই ৭৩০ টাকা।
বিক্রেতাদের দাবি, প্রতিমাসে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর কারণ তাদেরও আজানা। কয়েকজন বিক্রেতা দাবি করেন, রবিবার হঠাত্ করেই তাদের গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি অবহিত করেছেন পরিবেশকরা।