কালীগঞ্জে রানা বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেফতার

ঘোড়াশালের বহুল আলোচিত সন্ত্রাসী, রানা বাহিনীর প্রধান মাসুদ রানা অবশেষে পার্শ্ববর্তী কালীগঞ্জ থানা এলাকায় সশস্ত্র অবস্থায় ধরা পড়েছে। গত রবিবার রাতে কালীগঞ্জ থানা পুুলিশ একটি রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, সন্ত্রাসী মাসুদ রানার ভয়ে ৪টি গ্রামের মানুষ তাদের পরিবার অন্য গ্রামে আত্মীয়-স্বজনের বাড়ি নিয়ে রাখে। তাকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।