শ্রীলংকান রেফারিকে নিয়ে বিতর্ক

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকান রেফারি ক্রিসান্থ পেরেরাকে নিয়ে পাকিস্তান ভারতের ম্যাচেই বিতর্ক দেখা দিয়েছিল। কারণ সেই ম্যাচে এই রেফারি অনেক বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। ভারত নিজেরা গোল করতে পারেনি। তারপরও জিতেছে কারণ পাকিস্তান নিজেদের ভুলে গোল হজম করে। বল ঠেকাতে গিয়ে জালে চলে যায় বল। পাকিস্তানের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছেন রেফারি। বল নিয়ে ভারতের সীমানায় ঢুকলেই কোনো একটা উছিলায় বল থামিয়ে দিতেন। এসব অভিযোগ পাকিস্তান শিবিরের। তারা নাকি আয়োজকদের কাছে এই রেফারির ব্যাপারে আপত্তিও জানিয়েছেন। তারপরও তাকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের খেলাটি পরিচালনা করতে দেয়া হয়েছে। বিতর্কের আরেকটি কারণ একই রেফারিকে দুইবার ভারতের খেলায় দায়িত্ব দেয়া নিয়ে।