এক ম্যাচে বারো গোল করেছি
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
মালদ্বীপের স্ট্রাইকার আলী আশফাক সাফ চ্যাম্পিয়নশিপের এখন সর্বোচ্চ গোলদাতা। তিনি কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিরুদ্ধে ছয় গোল করেছেন। মালদ্বীপ এর আগেও বড় জয় পেয়েছে বলে গতকাল দুপুরে হোটেল লবিতে সাংবাদিকদের জানিয়েছেন। মালদ্বীপের স্থানীয় লিগে আশফাকের ক্লাব বিবি স্পোর্টস ২২-০ গোলে জিতেছিল। সেটা ২০০৮ সালের ঘটনা। সেই ম্যাচ আলি আশফাকের গোল ছিল ১২টি। সাফে গোল ১৪টি । আর ৪০টি আন্তর্জতিক ম্যাচ খেলে ৩২ গোল করেছেন আশফাক।
আলী আশফাক আগামি ৬ সেপ্টেম্বর জন্মদিন পালন করবেন। তার বয়স এখন ২৭।
আশফাক তার পায়ের কাজ দেখিয়ে দর্শক কাছে টেনে নেন দারুণভাবে। মালদ্বীপের এক নম্বর স্ট্রাইকার এবং এক নম্বর তারকাও বটে। কিন্তু তিনি নিজেকে তারকা মনে করেন না। মেসি আশফাকের প্রিয় ফুটবলার। আর মালদ্বীপের তরুণরা আশফাককে অনুসরণ করেন। আশফাকই বললেন একথা। তার কালো চুলকে সাদা রং করার ষ্টাইল অনেকে পছন্দ করেন বলে জানিয়েছেন আশফাক। তারপরও নিজেকের লুকিয়ে রাখেন এই এই তারকা।
নিজেকে লুকিয়ে কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেকে তারকা মনে করি না।
একটা সময় বাংলাদেশ মালদ্বীপকে আট গোলে হারিয়েছিল। সেই মালদ্বীপ এখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাফে খেলতে আসে। এতো উন্নতির কারণ জানতে চাইছেল আশফাক বলেন, আমরা সুযোগ-সুবিধা পেলে আরো বেশি উন্নত করতাম।