মৃত্যুবার্ষিকী

আবুল কাসেম আজ বুধবার বাংলাদেশ টিম্বার মার্চেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল কাসেম-এর ২৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নগরীর সদরঘাটস্থ বেঙ্গলটি ইন্ডাস্ট্রির প্রধান কার্যালয়ে এবং বিকালে নজরুল ইসলাম রোডস্থ বাংলাদেশ টিম্বার মার্চেন্টস এসোসিয়েশনের কার্যালয়ে আবুল কাসেম ফাউন্ডেশন ও এসোসিয়েশনের যৌথ উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমখানায় খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। আব্দুল হামিদ চৌধুরী আজ বুধবার তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার মরহুম আব্দুল হামিদ চৌধুরীর ৪৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানী ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ১৯৪৭ সাল পর্যন্ত বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন।