আশকোনা হজ্ব ক্যাম্প খুলছে আজ

হজ্ব যাত্রীদের জন্য আজ আশকোনা হজ্ব ক্যাম্প খুলে দেয়া হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কাজ শুরু হবে আগামী শনিবার সকাল থেকে। এদিকে চারটি মেডিক্যাল ক্যাম্প আজ থেকে কাজ করবে। ক্যাম্পে ২৯টি ব্যাংক তাদের বুথ স্থাপনের কাজ গতকালই শেষ করেছে। আজ থেকে ক্যাম্পের ডরমেটরিতে বড় পর্দায় সিডির মাধ্যমে হজ্বের তথ্য চিত্র হজ্বযাত্রীদের দেখানো শুরু হবে। শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ্ব ক্যাম্প আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করে হজ্বযাত্রীদের সাথে কুশল বিনিময় করবেন।