বরিশালে শিশু কন্যাকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৬
১৪ মাসের শিশু কন্যাকে হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার দণ্ডাদেশ দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল মঙ্গলবার আসামি জসিম উদ্দিনের উপস্থিতিতে এ রায় দিয়েছেন বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মতিয়ার রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন বরিশাল সদর উপজেলার লাহারহাটের নরকাঠী গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে, যৌতুকের জন্য স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে ২০০৯ সালের ১১ নভেম্বর ১৪ মাসের শিশু কন্যা তামান্নাকে হত্যা করে জসিম।