আজকের রাশিফল
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪০
আজ ২১ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৮ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ। আপনার শুভসংখ্যা ৫ । শুভবার বুধবার। শুভ রত্ন : পান্না।
প্রকৃতিগতভাবে আপনিঃ মেধাবী, বৈচিত্র প্রিয় ও মিশুক। সহজেই বন্ধুত্ব করতে পারেন। যে কোন পরিবেশ পরিস্থিতির সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। কৌশল ও ডিপ্লোম্যাসীতে আপনি দক্ষ। আপনার ইনটুইশন প্রখর। কিন্তু মেধা আপনাকে একই সময়ে একাধিক বিষয়ে জড়িত করতে পারে। আপনাকে সংযমী, উচ্চাভিলাষী, লক্ষ্যে অবিচল ও ক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:দার্শনিক ড. রাধা কৃষ্ণন, কথাশিল্পী ফ্রাঙ্ক ইয়ারবি, মহানায়ক উত্তম কুমার, র্যাকুয়েল ওয়েলচ, আর্থার কোয়েসলার, ফরাসী সম্রাট চতুর্দশলুই, নিলুফার জোহা, চিকিত্সাবিদ সুসুমে তোনে গাওয়া।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়ীক দিক খুব একটা ভাল যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। দাম্পত্য কলহ এড়িয়ে চলার চেস্টা করুন। প্রাপ্ততথ্য ভালমত যাচাই করে নিন। পাওনা টাকা আদায় নাও হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময় কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভাল করবেন। শেয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক দিক কিছুটা ভাল যাবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কাজকর্মে কারও সহযোগীতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভাল যাবে না। ভাইবোনদের কাউকে নিয়ে কোন ঝামেলা হতে পারে। আপনার নামে কোন অপবাদ রটার সম্ভাবনা আছে। আজ কোন ঝুঁকি না নিলেই ভাল করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক সমস্যা কিছুটা কমে আসতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বিশেষ কোনো কাজে সাফল্য আসতে পারে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা জোরদার করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। সমাজিক কাজকর্মে আনন্দ পাবেন। জনসংযোগ ফলপ্রসূ হতে পারে। বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। কাজেকর্মে মন বসানো কঠিন হবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আবেগপ্রসূত সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। কোনো আত্মীয়ের দ্বারা উপকৃত হতে পারেন। প্রাপ্তিযোগ আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোনো কাজে কিছু অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। হতাশ না হয়ে ঠান্ডা মাথায় ভুল সংশোধনের চেষ্টা করুন। আপনজন কারো কোনো দুঃসংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। অংশীদারী ব্যবসায় নিজেই সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। অপ্রিয় সত্য না বললেই ভালো করবেন। শত্রু বৃদ্ধির আশংকা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যৌথ উদ্যোগে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আর্থিক প্রকল্প বাস্তবায়নের সুযোগ নিন। বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল পেতে পারেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ভালো কিছু ঘটতে পারে বিশিষ্ট বা কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আনন্দ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।