অর্থ বছরের প্রথম মাসে ৩ শতাংশ এডিপি বাস্তবায়ন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৮
চলতি (২০১৩-১৪) অর্থবছরে প্রথম মাসে ১ হাজার ৭শ’ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কমসূচী (এডিপি) বাস্তবায়ন করেছে। যা মূল বরাদ্দের মাত্র ৩ শতাংশ। গত (২০১২-১৩) অর্থবছরের একই সময়েও সমান ৩ শতাংশ বাস্তবায়িত হয়েছিল। পরিকল্পণা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা যায়, অর্থবছরের প্রথম অর্থাত্ জুলাই মাসে সরকারি তহবিল থেকে অর্থ ব্যয় করা হয়েছে ৩ শতাংশ বা ১ হাজার ২৪০ কোটি টাকা। আর বৈদেশিক সাহায্য থেকে ব্যয় হয়েছে ২ শতাংশ বা ৪৬০ কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলেছেন, অর্থবছরের প্রথম মাস হবার কারনে বাস্তবায়ন কাজে অর্থ কম ব্যয় হয়েছে। বরাদ্দ পাওয়া শীর্ষ দশ মন্ত্রণালয় ও বিভাগের অর্থ ব্যয়ের চিত্রে দেখা যায়, স্থানীয় সরকার বিভাগ ৮ শতাংশ, সড়ক ও পরিবহণ খাতে ৩ শতাংশ, রেল মন্ত্রণালয় ৩ শতাংশ, খনিজ সম্পদ বিভাগ ২ শতাংশ, বিদ্যুত্ বিভাগ ১ শতাংশ, প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় ১ শতাংশ, এবং সেতু বিভাগ মাত্র শুন্য দশমিক ২০ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।