টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন বাজতেই রাহো তুষার কাপুর কমেডিধর্মী সিনেমার দিকে ঝুঁকে পড়েছেন। একের পর এক কমেডি সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তার ভক্তদের। সম্প্রতি তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে, ‘বাজতেই রাহো’ নামে। মুক্তির সাথে সাথেই সিনেমাটি টপচার্টে উঠে গেছে। ফ্যামিলি ড্রামা টাইপের সিনেমাটি বেশ ভালোই ব্যবসা করছে। প্লেনস ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘কারস’-এর জনপ্রিয়তার পরে সিনেমাটির সিক্যুয়েল বের করা হয়। সেটিও বেশ ভালো ব্যবসা করে। ‘কারস’-এর জনপ্রিয়তার পর মাটি থেকে সোজা আকাশে চলে গেছে ডিজনি। সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে ডিজনির অ্যানিমেশন সিনেমা, ‘প্লেনস’। সিনেমাটির একটি চমকপ্রদ দিক হলো, এতে কণ্ঠ দিয়েছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড টপচার্ট  ওয়ানস আপন এ টাইমস মুম্বাই দোবারা অক্ষয় কুমার, ইমরান খান, সোনাক্ষি  চেন্নাই এক্সপ্রেস শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন  ভাগ মিলখা ভাগ ফারহান আখতার, সোনম কাপুর, প্রকাশ রাজ  বিএ পাস শিল্পা শুকলা, রাজেশ শর্মা  বাজতেই রহো বিশাখা সিং, তুষার কাপুর হলিউড টপচার্ট  দ্য বাটলার অপরাহ উইনফ্রে, মারিয়া ক্যারি, জেন ফন্ডা  উই আর দি মিলার জেনিফার অ্যানিস্টন, জ্যাসন স্যুডেইকিস  ইলিসিয়াম ম্যাট ড্যামন, জোডি ফস্টার, শ্যারিটো কপ্লেই  প্লেনস প্রিয়াঙ্কা চোপড়া, ড্যান কুক, ভ্যাল কিলমার  কিক অ্যাস ২ অ্যারন টেইলর জনসন, ক্লাউডিয়া লি