জন্মদিন : পপি

বাংলা চলচ্চিত্রের মূলধারার অভিনেত্রীদের মধ্যে বর্তমানে যারা তাদের আলাদা একটি অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছেন তাদেরই একজন সাদিকা পারভীন পপি। আনন্দ-বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতার সেরা মুখ হিসেবে নির্বাচিত হওয়ার সুবাদে প্রথম মিডিয়ার লাইমলাইটে আসেন পপি। আর এই পরিচিতির সূত্র ধরেই বাংলা চলচ্চিত্রের জগতে ডাক পড়ে পপি’র। ১৯৯৭ সালে খ্যাতনামা পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ চলচ্চিত্রের মধ্য দিয়েই রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। আগামী ১০ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের এই তারকা অভিনেত্রীর জন্মদিন। আর তাই ‘আনন্দ-বিনোদন’ পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।