সালমানকে ক্যাটরিনার ‘না’!

বলিউডে ক্যাটরিনা কাইফের পরিচিতিই মিলে সালমান খানের কারণে। সেই সালমান খান তার একসময়ের প্রেমিকও ছিলেন। আবার মাঝে দ্বন্দ্বও হয়েছে। এতকিছুর পরও সুপারহিট ছবি ‘এক থা টাইগার’ উপহার দিয়েছেন এই দুই জন। সম্প্রতি নতুন এক ছবিতে প্রভু দেবা সালমান-ক্যাটরিনা জুটিকে কাস্ট করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। ক্যাটরিনা কাইফ সালমানের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে অসম্মতি জানিয়েছেন। তাই ক্যাটরিনার পরিবর্তে এখন অন্য কাউকে নেওয়া হবে।