নতুন বিজ্ঞাপনে শিশু শিল্পী অহনা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৪
গ্রামীণফোন, মি. নুডুলস, ডোরিও বিস্কুটসহ একাধিক বিজ্ঞাপনে অভিনয় করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন শিশু শিল্পী অহনা। সবে মাত্র স্কুলে পা রেখেছে এই অহনা। আর তাই নির্মাতারাও যেন আগ্রহী হচ্ছেন এই শিশু শিল্পীকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণে। সম্প্রতি ডোরিও বিস্কুটের নতুন বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছে সে। এতে আরও অভিনয় করেছেন মডেল তারকা মিলা। খুব শীঘ্রই বিজ্ঞাপনটি চ্যানেলে প্রচার হবে।