বিনোদন প্রতিদিন চয়েজ

ঘর মন জানালা জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘ঘর মন জানালা’। মানুষের মন ও মনস্তাত্ত্বিক বিষয়ক একটি সরাসরি অনুষ্ঠান। প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবারের আলোচনায় অংশগ্রহণ করবেন মনোবিজ্ঞানী ফরিদা আক্তার। শবনম আজীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচার হবে। গ্রন্থিকগণ কহে সেলিম আল দ্বীনের রচনা ও বদরুল আনাম সৌদের চিত্রনাট্য-পরিচালনায় নাটক ‘গ্রন্থিকগণ কহে’। এতে অভিনয় করেছেন—রাইসুল ইসলাম আসাদ, সুর্বনা মোস্তফা, বন্যা মির্জা, সাজু খাদেম, জিতু আহসান, সমাপ্তি মাশুক, আফরোজা বানু, সুভাশিষ ভৌমিক, সানজিদা প্রীতি, রিজভী প্রমুখ।